সন্ধি-চুক্তি হবে ধোঁকার উপর

  হুযায়ফাহ্ (রদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত। তিনি বলেন, আমি একবার প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহী ওয়াসাল্লাম) ! এখন আমরা যে ভালো যুগে (ইসলামে) অবস্থান করছি, এর পরে কি কোন খারাপ যুগ আসবে যেমন। এটার (ইসলামের) পূর্বে (জাহিলিয়্যাত) ছিল? তিনি (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহী ওয়াসাল্লাম) বললেন, হ্যা, আসবে। 

আমি প্রশ্ন করলাম, তা হতে বেঁচে থাকার উপায় কি? তিনি (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহী ওয়াসাল্লাম) বললেন, 'তলোয়ার' (বাতিল বা বাগীর বিরুদ্ধে প্রয়োজনে অস্ত্র ধারণ করতে হবে)।

আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা সেই তলোয়ারী যুগের পরে কি মুসলিমের অস্তিত্ব থাকবে? তিনি (সল্লল্লাহু আলাইহে ওয়া আলিহী ওয়া সাল্লাম) বললেন, হ্যা, থাকবে। তবে তখন প্রতিষ্ঠিত হবে রাজতন্ত্র (বাদশাহী)। তার উৎপত্তি হবে মানুষের ঘৃণার উপর এবং সন্ধি-চুক্তি হবে ধোঁকার উপর। আমি জিজ্ঞেস করলাম, তারপর কি হবে? তিনি (সল্লল্লাহু আলাইহে ওয়া আলিহী ওয়া সাল্লাম) বললেন, অতঃপর গোমরাহীর দিকে আহ্বানকারী লোকের আগমন ঘটবে। তখন যদি আল্লাহর এই জমিনে কোন শাসক থাকে এবং সে তোমার পৃষ্ঠে অন্যায়ভাবে চাবুক মারে এবং (জোরপূর্বক) তোমার মাল-সম্পদ ছিনিয়েও নেয়, তবুও তুমি তার আনুগত্য কর।
যদি কোন শাসক না থাকে তবে তোমার মৃত্যু যেন এই অবস্থায় হয় যে, তুমি (সকল সম্পর্ক ত্যাগ করে) কোন গাছের গোড়ায় আশ্রয় গ্রহণকারী হবে। (নির্জনে থাকবে) আমি প্রশ্ন করলাম, তারপর কি হবে? তিনি বললেন, অতঃপর দাজ্জালের আগমন ঘটবে। তার সঙ্গে থাকবে নদী ও আগুন। যে ব্যক্তি উক্ত অগ্নিকুণ্ডে পড়বে, (আল্লাহর নিকট) তার প্রতিদান সাব্যস্ত হয়ে যাবে এবং তার পূর্বের গুনাহসমূহ মাফ হয়ে যাবে। আর যে ব্যক্তি তার নহরে প্রবেশ করবে তার পাপ অবধারিত হয়ে যাবে এবং তার (নেক ’আমলের) প্রতিদান বাতিল হয়ে যাবে। হুযায়ফাহ্ (রদিয়াল্লাহু আনহু) বলেন, আমি জিজ্ঞেস করলাম, তারপর কি হবে? তিনি (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহী ওয়াসাল্লাম) বললেন, সেই ফিতনার সন্ধি চুক্তি হবে ধোঁকার উপর এবং জামা’আতবন্দি হবে ঘৃণার উপর। 

আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহী ওয়াসাল্লাম)! প্রতারণার চুক্তির অর্থ কী? তিনি (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহী ওয়াসাল্লাম) বলেলেন, লোকজনের অন্তর আগের অবস্থায় ফিরে আসবে না। 

আমি প্রশ্ন করলাম, সেই ভালোর পরেও কি কোন খারাপ আসবে? তিনি (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহী ওয়াসাল্লাম) বললেন, হ্যা, এরপরে এসে পড়বে অন্ধ ও বধির ফিতনাহ্ (তখন আর তা হতে বের হওয়ার কোন পথও থাকবে না)। সে সময় এক দল লোক জাহান্নামের দাঁড়িয়ে ফিতনার দিকে আহ্বানকারী হবে। হে হুযায়ফাহ! সেই সময় এ সকল আহ্বানকারীর কারো অনুসরণ করা অপেক্ষা যদি তুমি গাছের শিকড় অবলম্বন করে মৃত্যুবরণ কর, তা হবে তোমার পক্ষে উত্তম। 
[আবূ দাউদ ৪২৪৪, সিলসিলাতুস সহীহাহ ১৭৯১, মুসান্নাফ আবদুর রাযযাক ২০৭১১, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৭১১৩, মুসনাদে বাযযার ২৯৬০, মুসনাদে আহমাদ ২৩৪৭৩, আল মুসতাদরাক লিল হাকিম ৮৩৩২।]

Comments

Popular posts from this blog

কারামত - (আনা সাগরের পানি ছোট্ট পাত্রে চলে আসার রহস্য)

প্রকৃত সাধক তার উপযুক্ত মুরীদকেই সাজ্জাদানশীল করেন

মে’'রাজ (পর্ব- ১)