ত্যাগ ও তিতিক্ষা
📚ফাওয়ায়েদুল ফাওয়াদ (নিজাম উদ্দীন আউলিয়ার মাজালিশ) ✍🏻খাজা আমীর উলা স্নজরী (রহঃ) ৬ষ্ঠ মজলিস-১ ত্যাগ ও তিতিক্ষা শুক্রবার ৫ই শওয়াল ৭০৭ হিজরী। কদমবুসির ঐশ্বর্য লাভ করলাম। ত্যাগ ও তিতিক্ষা সম্বন্ধে আলোচনা চলছিলো। এ সম্বন্ধে তিনি প্রচণ্ড আত্মযুদ্ধরত এক ত্যাগী দরবেশের ঘটনা বর্ণনা করলেন। দরবেশ বেশীর ভাগ সময় অনাহারে থাকায় তার পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছিলো। তাকে দেখলে মনে হতো এক কংকালবৎ অবয়বের মধ্য হতে নূর (ঐশী আলোক) ঠিকরে বেরুচ্ছে। রাস্তা দিয়ে চলার সময় একদিন তাঁর সঙ্গে আমার বন্ধু টিপুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি তাঁকে কিছু অর্থ প্রদান করতে চাইলে তিনি বললেন, "হে খাজা আজ আমি ভরপেট কাঠাল খেয়েছি। আজকের রুজীর জন্য যে শক্তির প্রয়োজন তা অর্জিত হয়েছে। অতএব মাফ করুন। আজ আর আমার কোন প্রয়োজন নেই। তাঁর এ দৃঢ়তাপূর্ণ বক্তব্যের মধ্যে আমার বন্ধু দেখতে পেলেন তাঁর মনের দৃঢ়তা, ধৈর্য, শক্তিমত্তা ও স্থিরতা এবং আল্লাহ তায়ালার প্রতি তাওয়াক্কুলের উচ্চতা। এরপর হযরত খাজা যিকরুল্লাহ বিল খায়ের অন্য একটি ঘটনা বর্ণনা করলেন। এক বুজুর্গ ছিলেন তাঁর নাম ছিলো শায়খ আলী। একদিন তিনি পা লম্বা করে বস...