Posts

Showing posts from January, 2024

রসূলুল্লাহ (সঃ) এর মে'রাজ (পর্ব- ৭)

Image
রসূলুল্লাহ (সঃ) এর মে'রাজ (পর্ব- ৭) ‘মকানিল সিদরাতুল মুনতাহা’— মকানের অর্থ হল স্থান, 'সিদরা' হল একটি বৃক্ষের নাম, 'মুনতাহা' হল সীমানা। এপর্বের যাকিছু উল্লেখ করা হবে তা সেই স্থানের আশপাশেরই ঘঠনা। যা সপ্তম আকাশে তথা আরশে আযিমের নিন্মের দিকের। যাতে সাথে ছিলেন জিব্রীল (আ.)। অতঃপর রসূল ( সল্লল্লাহু আলাইহে  ওয়াআলিহি ওয়াসাল্লাম) তিনি জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেন। যার অবস্থান ছিল সিদরাতুল মুনতাহা বৃক্ষের সন্নিকটে।  তথায়  তিনি (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) দেখলেন জান্নাতের মধ্যে  আল্লাহর অগনিত নেয়ামত যা আমার এই ক্ষুদ্র কলামে প্রকাশ করা বা লিখা সম্ভব নয়। তারপরও কয়েকটি লিখার সুযোগ নিলাম। 'হুর' যাহা কল্পনাতীত সুন্দরী রমনি, বিশুদ্ধ পানী যা কখনো দুষিত হওয়ার নয়, স্বাদ পরিবর্তন না হওয়া মধু, নেশাহীন সুস্বাদু সরাব (পানীয়), পরিস্কার পরিচ্ছন্ন মধুর নহর, ডালিম ফল, ইত্যাদি। এখানে শুধু কয়েকটি নাম উল্লেখ করলাম। নিশ্চয় আল্লাহ তা’আলা তাঁর সৎ বান্দাদের জন্য ঐ সব নেয়ামত প্রস্তুত করে রেখেছেন যা দুনিয়ার কোনো চক্ষু দর্শন করে নাই; কোনো কর্ণ শ্রবন করে নাই; এমন কোনো অন্তরে কল্...

রসূলুল্লাহ (সঃ) এর মে'রাজ (পর্ব- ৬)

Image
রসূলুল্লাহ (সঃ) এর মে'রাজ (পর্ব- ৬)   সপ্তাকাশে আল্লাহর কুদরতি নিদর্শন — নবীজি (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) বলেন, - সেখানে (বায়তুল মামুর এর পাশে) আমি আমার উম্মতকে দুভাগে দেখতে পেলাম!  (ক) অর্ধেকের কাপড় ছিল বকের মত সাদা; (খ) আর বাকী অর্ধেকের কাপড় ছিল কালো; তিনি ( সল্লল্লাহু আলাইহে  ওয়াআলিহি ওয়াসাল্লাম) বলেন,- সাদা পোশাকের লোকগুলোকে আমার সাথে বায়তুল মা'মুরে যেতে দেওয়া হল, আর কালো পোশাকের লোকগুলো আমার সাথে যেতে দেয়া হল না। আমি সাদা পোশাকধারীদের সবাইকে নিয়ে সেখানে (বাইতুল মামুরে) নামাজ আদায় করে বেরিয়ে আসলাম। আল্লাহর নবী ( সল্লল্লাহু আলাইহে  ওয়াআলিহি ওয়াসাল্লাম)-এর মেরাজের কালে সৃষ্টির অব্যর্থনা পর্ব এই 'বাইতুল মামুর' পর্যন্ত সীমাবদ্ধ ছিল। সপ্তম আসমানে অবস্থিত ফেরেশতাদের আসমানি কাবাগৃহ বায়তুল মামুরে তিনি অসংখ্য ফেরেশতাকে তাওয়াফরত অবস্থায় এবং অনেককে সালাত আদায় করতে দেখেন। এই বায়তুল মা’মুরে প্রতিদিন সত্তর হাজার নুরের ফেরেশতা যিয়ারতে আসেন, কিন্তু যারা একদিন এসে পড়েছেন তাদের পালা কিয়ামত পর্যন্ত আর আসবে না। এই বাইতুল মা'মুর হচ্ছে আমাদের কাবা শরীফের ঠিক...

রসূলুল্লাহ (সঃ) এর মে'রাজ (পর্ব- ৫)

Image
রসূলুল্লাহ (সঃ) এর মে'রাজ (পর্ব- ৫) মি’রাজে বিশিষ্ট নবী-রসুলগণের অব্যর্থনা  মি’রাজে বিশিষ্ট নবী-রসুলগণ কতৃক (তৃতীয়) অভ্যর্থনা -  ফেরেশতাদের অভ্যর্থনা শেষ হলে তিনি (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) প্রথম আসমানের দিকে গমন করলেন। অতঃপর প্রথম আসমানেই আমাদের আদিপিতা হজরত আদম (আলাইহিস্সালাম) তিনি নবীজিকে অভ্যর্থনা জানায়ে বরণ করে নিলেন। উভয়ের মধ্যে পরষ্পর সালাম বিনিময় হয়। কুশল বিনিময়ের পরে রসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) আবারো গমন শুরু করলেন। সমাপ্ত হল প্রথম আসমানের সফর। অতঃপর রসূলুল্লাহ্ (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) যখন ২য় আসমানে আরোহন করলেন। দ্বিতীয় আকাশে হজরত ঈসা (আলাইহিস্সালাম) ও হজরত ইয়াহ্ইয়া (আলাইহিস্সালাম) সালাম বিনিময়ের পরে সদলবলে রসুল (সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে সম্বর্ধনা জানালেন। অতঃপর রসূল (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) যখন ৩য় আসমানে আরোহন করলেন সেখানে হযরত ইউসুফ আলাইহিস্সালাম-কে দেখতে পেলেন। (তাঁর সাথে তাঁর বংশের কিছু লোকও ছিলেন) সালাম বিনিময়ের পর তিনিও সদলবলে অভ্যর্থনা জ্ঞাপন করলেন। অতঃপর তিনি (সল্লল্লাহু আলাইহে ওয়াআল...

মে’'রাজ (পর্ব- ৪)

Image
রসূলুল্লাহ (সঃ) এর মিরাজ (পর্ব- ৪) উর্ধ্বলোকে রাসুল (সল্লল্লাহু আলাইহে  ওয়াআলিহি  ওয়াসাল্লাম)- পবিত্র কোরআনুল করিম উনার মধ্যে মসজিদ আল্-হারাম থেকে মসজিদ আল-আকসা বা বায়তুল মুকাদ্দাস পর্যন্ত পরিভ্রমণকে ইসরা নামে অভিহিত করা হয়েছে। যা পূর্বেই আলোচিত হয়েছে। বাইতুল মোকাদ্দিসে সমস্ত আম্বিয়া (আলাইহিস্সালাম) উনাদের সাথে জামাত সহকারে নামাজ আদায়ের পরে রসূল (সল্লল্লাহু আলাইহি  ওয়াআলিহি ওয়াসাল্লাম) তিনি মেরাজের যাত্রা শুরু করেন। মসজিদে আকসা থেকে মিরাজে যাবার জন্য উপস্থাপন করা হল এক বিশেষ ধরনের সিরি। বস্তুত এই সিরির নামই মে'রাজ। তা কিরকম সিড়ি তার কোন উপমা নেই। হতেপারে তা এমন সিড়ি যেখানে আরোহন করতেই গন্তব্য হাজির। এরকম হলেও বিস্ময়ের কিছু নেই। কারণ বিস্মিত না হবার জন্য আল্লাহ্ তা'আলা মানবীয় শক্তিতে এর উপমা রেখে দিয়েছেন। যেমন আল্লাহ বলেন- " কিতাবের জ্ঞান যার ছিল সে বললঃ আপনি চোখের পলক ফেলার পূর্বেই আমি ওটা (রাণী বিলকিসের সিংহাসন) আপনাকে এনে দিব। সুলাইমান যখন ওটা (সিংহাসন) সামনে রক্ষিত অবস্থায় দেখল তখন সে বললঃ এটা আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন যে, আমি কৃতজ্ঞ ন...

মে’'রাজ (পর্ব- ৩)

Image
রসূলুল্লাহ (সঃ) এর মে'রাজ (পর্ব- ৩) ইসরা'র ঘঠনাবলী- সেই দিন ছিল ২৬শে রজব দিনগত হল ২৭ তারিখের রাত্রি, নবীজি (সল্লল্লাহু আলাইহে  ওয়াআলিহি  ওয়াসাল্লাম) নামাজ শেষে শুয়ে পড়লেন, (যেহেতু তখন নামাজ ফরয ছিলনা সম্ভবত তাহায্যুত নামাত হতে পারে) জাগ্রতও নন আবার নিদ্রিতও নন তন্দ্রাবস্থায় দেখতে পেলেন জিব্রীল (আঃ) তশরীফ আনলেন (হাজির হলেন) এবং রসুল (সল্লল্লাহু আলাইহে  ওয়াআলিহি  ওয়াসাল্লাম)-কে মেরাজের আহবান করলেন। অতঃপর নিকটবর্তী জমজম কূপের সন্নিকটে নিয়ে আসলেন তথায় বক্ষবিদীর্ণ করলেন এবং হৃৎপিণ্ড বা কুল্বটাকে বের করলেন। অতঃপর একটি স্বর্ণপাত্র উপস্থিত করা হল, যা পরিপক্ব সত্যিকার জ্ঞানবর্ধক বস্তুতে পরিপূর্ণ ছিল। আবার প্রতিস্থাপন করে যাত্রার প্রস্তুতি শুরু করলেন। অতঃপর একটি খচ্চর হতে একটু ছোট, গাধা হতে একটু বড় শ্বেত বর্ণের বাহন উপস্থিত করা হল তার নাম “বোরাক” (এখানে শুধু পরিমাপ বুঝাবার জন্য খচ্চর ও গাধার নাম উল্লেখ করা হল) যার প্রতি পদক্ষেপ দৃষ্টির শেষ সীমায়। (পূর্ববর্তী নবীগণের বেলায়ও এজাতীয় বোরাক ব্যাবহারে উল্লেখ পাওয়া যায়)  [হিন্দু ধর্মেও এই বোরাকের ব্যাপারে উল্লেখ আছে। যদিও তার...

মে’'রাজ (পর্ব- ২)

Image
রসূলুল্লাহ (সঃ) এর মিরাজ (পর্ব- ২) ইসরা  পবিত্র কুরআনুল করিমের সূরা বণী ইসরাঈলের প্রথম আয়াতে এ প্রসঙ্গে এরশাদ হইয়াছে- "সুব্হা-নাল্লাজি‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌~ আসরা-বি আ’বদিহি-লাইলাম্-মিনাল মাসজিদিল হারা-মি ইলাল মাসজিদিল আক্বসাল্লাজি বা-রাকনা- হাওলাহু- লিনুরিয়াহু- মিন আ-য়া-তিনা-। ইন্নাহু- হুয়াস্ সামি-য়ূ’ল বাছি-র।" ( সুরা বনীঈস্রাইল আয়াত ১ ) অর্থাত :- "পরম পবিত্র ও মহিমাময় সত্তা (আল্লাহ) তিনি, যিনি স্বীয় বান্দা (বন্দনাকারী/ইবাদত গুজার) অর্থাত হযরত মুহাম্মদ (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম)-উনাকে রাত্রি বেলা ভ্রমণ করিয়েছিলেন মসজিদ আল্ হারাম (মক্কা মুকাররামাহ) থেকে মসজিদে আকসা (বাইতুল মুকাদ্দাস) পর্যন্ত, যার চার দিকে আমি (আল্লাহ) পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাঁকে (রাসূল সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে) কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল'। এখানে একটি কথা উল্লেখ না করলে  আমার উদ্দেশ্য আধুরা রয়ে যাবে মনে করি,  তা এই যে কপট বিশ্বাসীরা এখানে আব্দুহু বলে ‘দাশ’ শব্দ ব্যাবহার করে থাকে। যা এখানে উদ্দেশ্য ছিলনা। রসুলুল্লাহর শানে ...

মে’'রাজ (পর্ব- ১)

Image
রসূলুল্লাহ (সঃ) এর মে'রাজ (পর্ব- ১) সূচনা ও সময়কাল- মে'রাজ প্রিয়নবী (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) উনার দুনিয়া-যাপনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনেক তাৎপর্যবহ ঘটনা। যা রজব মাসের ২৬ দিনগত ২৭ তারিখ রাত্রের শেষাংশের  মহান আল্লাহ তা'আলা সম্পন্ন করেছিলেন। এই ব্যাপারে কোন মুসলমানের মাঝেই কোন বিতর্ক নেই। সেই মেরাজের উল্লেখযোগ্য একটি বিষয় ছিলো নবীজির সাথে আল্লাহ্‌ রাব্বুল আলামীনের দিদার (দর্শন) লাভ। যা মুসলমান হয়েও অনেকে এখনো নিঃসন্দেহে মানতে রাজি নয়। অথচ সে'কালে বিনা দলিলে যিনি শুনামাত্র বিশ্বাস করেছিলেন তিনিই সিদ্দিকে আকবর নামে অভিহিত হয়েছিলেন। যখন কাফের ও মুশরিকরা এ নিয়ে হাসাহাসি করছিল তখন অনেক নবমুসলিমও মেরাজের অবিশ্বাস কিংবা সন্দেহ পোষন করে মুর্তাদ হয়ে গিয়েছিল। অনেক ঘঠনা নিয়ে সম্পন্ন হয়েছিল সেই মিরাজুন্নবী সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়া সাল্লাম।কিয়ামত পর্যন্ত যারাই বিনা সন্দেহে বিশ্বাস করবে আল্লাহ তা’আলার সাথে রসূল সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়া সাল্লাম এর সরাসরি দর্শন হয়েছিল তারাই সিদ্দিকে আকবরের দলে থাকবে, ইহাই মুমিনের জন্য মিরাজের বড় পাওয়া। ধারাবাহিক ভাবে আমি...