রসূলুল্লাহ (সঃ) এর মে'রাজ (পর্ব- ৫)
রসূলুল্লাহ (সঃ) এর মে'রাজ (পর্ব- ৫)
মি’রাজে বিশিষ্ট নবী-রসুলগণের অব্যর্থনা
মি’রাজে বিশিষ্ট নবী-রসুলগণ কতৃক (তৃতীয়) অভ্যর্থনা -
ফেরেশতাদের অভ্যর্থনা শেষ হলে তিনি (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) প্রথম আসমানের দিকে গমন করলেন। অতঃপর প্রথম আসমানেই আমাদের আদিপিতা হজরত আদম (আলাইহিস্সালাম) তিনি নবীজিকে অভ্যর্থনা জানায়ে বরণ করে নিলেন। উভয়ের মধ্যে পরষ্পর সালাম বিনিময় হয়। কুশল বিনিময়ের পরে রসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) আবারো গমন শুরু করলেন। সমাপ্ত হল প্রথম আসমানের সফর।
অতঃপর রসূলুল্লাহ্ (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) যখন ২য় আসমানে আরোহন করলেন। দ্বিতীয় আকাশে হজরত ঈসা (আলাইহিস্সালাম) ও হজরত ইয়াহ্ইয়া (আলাইহিস্সালাম) সালাম বিনিময়ের পরে সদলবলে রসুল (সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে সম্বর্ধনা জানালেন।
অতঃপর রসূল (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) যখন ৩য় আসমানে আরোহন করলেন সেখানে হযরত ইউসুফ আলাইহিস্সালাম-কে দেখতে পেলেন। (তাঁর সাথে তাঁর বংশের কিছু লোকও ছিলেন) সালাম বিনিময়ের পর তিনিও সদলবলে অভ্যর্থনা জ্ঞাপন করলেন।
অতঃপর তিনি (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) যখন ৪র্থ আসমানে আরোহন করলেন সেখানে ইদরীস আলাইহিস্সালাম-এর সাথে সাক্ষাত হল। তিনিও সালাম বিনিময়ের পর রসূল (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম)- উনাকে সম্বর্ধনা জানালেন।
অতঃপর রসূল সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম যখন পঞ্চম আকাশে আরোহন করলেন। সেখানে তিনি (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) হযরত হারুন ইবনু ইমরান আলাইহিস্সালামের সাথে সাক্ষাত পেলেন সেখানে তাঁর অনুসারী কিছু লোকও ছিল। সেখানেও সালাম বিনিময়ের পরে সদলবলে রসুল (সল্লল্লাহু আলািহি ওয়াসাল্লাম)-কে সম্বর্ধনা জানালেন।
তারপর যখন আরোহন করলেন ষষ্ঠ আকাশে। সেখানে দেখলেন হযরত মূসা ইবনু ইমরান আলাইহিস্সাল্লাম-কে। তাঁর সাথে তাঁর অনুসারী কিছু লোকও ছিল। তিনিও সালাম বিনিময়ের পর রসুল (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম)-উনাকে সম্বর্ধনা জানালেন ।
অতঃপর নবী (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) যখন ৭ম আসমানে আরোহন করলেন সপ্তম আকাশে আমাদের পিতা হযরত ইবরাহীম খলিল আলাইহিস্সালাম-কে দেখতে পেলেন। সালাম বিনিময়ের পর রসূল (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম)-উনাকে সম্বর্ধনা জানালেন। তিনি (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) দেখলেন ইবরাহীম খলিল (আলাইহিস্সাল্লাম) তিনি স্বীয় পৃষ্ঠ বায়তুল মা’মুরে লাগিয়ে দিয়ে বসে রয়েছেন। কোন কোন রেওয়ায়েতে আছে রাজকীয় আসনে বসেছিলেন। বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে থাকাকে পূজি করে কোন এক লেখক বাইতুল্লাহ্ (কাবা শরীফ) উনার সাথে কোমর লাগিয়ে বসা কিংবা হেলান দিয়ে বসাকে জায়েয বলে লিখেছেন। দেখুন [মেরায ও বিজ্ঞান পৃঃ ১৬৪] এই জাতীয় আকীদা পোষনকারী উম্মতের স্থান কোন দলে আছেন আল্লাহ-ই ভাল জানেন।
এই পর্যন্ত মেরাজের দ্বীতিয় অভ্যর্থনা পর্বের সমাপ্তি হল। যার সাক্ষী ফেরেশতাকুল ও নবী (আঃ)-গণ। প্রথম পর্বে ইনসানও সাক্ষী ছিল। এবারের গন্তব্য মেরাজের চতুর্থ পর্ব অর্থাত তৃতীয় অভ্যর্থনার পর।
পরবর্তী পর্ব
সপ্তাকাশে আল্লাহর কুদরতি নিদর্শন-
সপ্তাকাশে আল্লাহর কুদরতি নিদর্শন-

Comments
Post a Comment