রসূলুল্লাহ (সঃ) এর মে'রাজ (পর্ব- ৬)



রসূলুল্লাহ (সঃ) এর মে'রাজ (পর্ব- ৬) 

সপ্তাকাশে আল্লাহর কুদরতি নিদর্শন —

নবীজি (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) বলেন, - সেখানে (বায়তুল মামুর এর পাশে) আমি আমার উম্মতকে দুভাগে দেখতে পেলাম! 

(ক) অর্ধেকের কাপড় ছিল বকের মত সাদা;

(খ) আর বাকী অর্ধেকের কাপড় ছিল কালো;

তিনি (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) বলেন,- সাদা পোশাকের লোকগুলোকে আমার সাথে বায়তুল মা'মুরে যেতে দেওয়া হল, আর কালো পোশাকের লোকগুলো আমার সাথে যেতে দেয়া হল না। আমি সাদা পোশাকধারীদের সবাইকে নিয়ে সেখানে (বাইতুল মামুরে) নামাজ আদায় করে বেরিয়ে আসলাম।

আল্লাহর নবী (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম)-এর মেরাজের কালে সৃষ্টির অব্যর্থনা পর্ব এই 'বাইতুল মামুর' পর্যন্ত সীমাবদ্ধ ছিল। সপ্তম আসমানে অবস্থিত ফেরেশতাদের আসমানি কাবাগৃহ বায়তুল মামুরে তিনি অসংখ্য ফেরেশতাকে তাওয়াফরত অবস্থায় এবং অনেককে সালাত আদায় করতে দেখেন। এই বায়তুল মা’মুরে প্রতিদিন সত্তর হাজার নুরের ফেরেশতা যিয়ারতে আসেন, কিন্তু যারা একদিন এসে পড়েছেন তাদের পালা কিয়ামত পর্যন্ত আর আসবে না। এই বাইতুল মা'মুর হচ্ছে আমাদের কাবা শরীফের ঠিক উপরে। 

[এটা বিজ্ঞান সন্মত নয়। তাই সেই দিকে আমরা ‘কিভাবে সম্ভব’ কথাটা মাথায় না এনে সহজভাবে মেনে নিব এটাই ঈমান। যুক্তি তর্ক খুজলে পৃথিবীটা স্থির থাকতে হবে যদি স্থির রাখতে হয় দিবা-রাত্রি  অপরিবর্তনীয় হতে হবে। তবেই সোজা উপরে স্থির থাকবে] বিশ্বাস করতে হবে আল্লাহর কুদরত যুক্তি-তর্কের বহির্ভুত !


পরবর্তী পর্ব 

‘মকানিল সিদরাতুল মুনতাহা’ । 

Comments

Popular posts from this blog

কারামত - (আনা সাগরের পানি ছোট্ট পাত্রে চলে আসার রহস্য)

প্রকৃত সাধক তার উপযুক্ত মুরীদকেই সাজ্জাদানশীল করেন

মে’'রাজ (পর্ব- ১)