সবেকদরের রাতের আমল
শবেকদরের বিশেষ দোয়া।
---------------
ﺍَﻟﻠﻬﻢ ﺇﻧَّﻚَ ﻋَﻔُﻮٌ ﺗُﺤِﺐُّ ﺍﻟﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨّﻲ
“ আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী।"
অর্থাৎ হে আল্লাহ! নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা ভালবাসেন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। [তিরমিযি ৩৫১৩, ইবনে মাজাহ ৩৮৫০]
আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত- তিনি বলেন, একদা আমি নিবেদন করলাম, হে আল্লাহর রসূল (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) আপনি বলুন : যদি আমি (ভাগ্যক্রমে) শবে কদর জেনে নিই, তাহলে তাতে কোন (দোয়া) পড়ব? তিনি (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) ইরশাদ করেন, এই দোয়া, “আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী।” অর্থাৎ হে আল্লাহ! নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা ভালবাসেন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন।
[তিরমিযি ৩৫১৩, ইবন মাজাহ ৩৮৫০]
কদরের রাত্রে আমরা যা করতে পারি। কিছু কিছু স্মরণ করে দেওয়ার চেষ্টা করছি।
(১) তারাবীর ২০ রাকাত তো নিয়মিত ভাবে আছেই।
(২) আমরা কেয়ামুল কদর বা কদর রাতের নিয়তে নামাজ পরতে পারি।নুন্যতম ১২ রাকাত।
(২) সালাতুল তসবী আদায় করতে পারি।নুন্যতম ৪ রাকাত।(নিচে লিংক দেয়া হবে) এবং পেজবুকের জন্য #সালাতু_তসবী ক্লিক করুন
(৩) তাহায়্যুদ নুন্যতম ৪ - ১২ রাকাত আদায় করতে পারি।
(৩) সালাতুল এস্তেগফার (তওবা) আদায় করতে পারি।
(৪) দরুদ ও সালাম বেশী বেশী পড়তে পারি। কারণ সকল এবাদত কবুলের নিশ্চয়তা না থাকলেও এই আমলে কবুলের নিশ্চয়তায় কোন সন্দেহ নেই।
(৫) তসবী,তাহলীল,যিকির বেশী বেশী পড়তে পারি। কিছু কিছু বাক্য যাহা আল্লাহর বেশী পছন্দনীয় যেমন:-
> 'লা ইলাহা ইল্লাল্লা'
> 'ছোবহানারাব্বিয়াল অবিহামদিহী, ছোবহানারাব্বিয়াল আজীম'
ইত্যাদি।
(৬) বেশী বেশী তওবার দোয়া পড়তে পারি। (আস্তাগফির আল্লাহ্) অথবা পূর্ণ তওবার দোয়া কিংবা সাইয়্যাদুল এস্তেগফার পড়তে পারি। যা আমাদেের অতীত গুনাহের জন্য ক্ষমার আশা করা যায়।
> বেশী বেশী দোয়া করতে পারি,নিজের জন্য মাতা-পিতার জন্য এবং সমস্ত মুমিন ও মুসলমানের জন্য।
> কুরআনুল করিমের থেকে যেখান থেকে সুবিধা লাগে সেখান থেকে পাঠ করতে পারি। তবে কিছু কিছু সুরা পাঠের সওয়াব বেশী তা পাঠ করার চেষ্টা করতে পারি। যেমন সুরা কদর, সুরা আহাদ (কুল-হু আল্লাহ্), সুরা ইয়া-ছিন ইত্যাদি।
--------------------
ইয়া রাব্বে কারীম আল্লাহ্ ! পবিএ শবে কদরের রাতের খাতিরে আমাদের ক্ষমা করুন। আর শামিল করুন সেই সব লোকের সাথে যাদেরকে আপনি ক্ষমা করেছ।
আমিন,ছুম্মা আমিন।
#শবেকদর
#ইসলাম_ই_মুক্তির_দিশা

Comments
Post a Comment