সালাতে মা'কুস বা প্রতিবিম্বের নামাজ



📚ফাওয়ায়েদুল ফাওয়াদ (নিজাম উদ্দীন আউলিয়ার মাজালিশ)
✍🏻খাজা আমীর উলা স্নজরী (রহঃ)
পঞ্চম মজলিস- ৩

সালাতে মা'কুস বা প্রতিবিম্বের নামাজ
পরবর্তী আলোচনা ছিলো মাশায়েখগণের আনুগত্যের ব্যাপারে। হযরত শায়খ আবু সাঈদ আবুল খায়ের কুদ্দিসা সিররুহুল আজীজ সম্বন্ধে, হযরত খাজা বললেন যে তিনি বলছেন, "আমি এ সলুকের পথে যা কিছু অর্জন করেছি তার সবই রসূলুল্লাহ্ (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম)-এর প্রদর্শিত সালাতের (নামাজের) আনুগত্যের মাধ্যমে। আমি প্রত্যেক নামাজ তাঁর প্রদর্শিত প্রক্রিয়ার মাধ্যমে আদায় করি। আমি এ সালাতের মাধ্যমেই জানতে পেরেছি তিনি সালাতে মা'কুস প্রতিবিম্বের নামাজ পাঠ করতেন এবং তাঁর অনুসরণ করেই আমি তা পাঠ করে থাকি। এ নামাজ পড়তে গেলে নফস্ আমার বিরুদ্ধাচারণ করতো কিন্তু আমি আমার পাও হাতের কনুইয়ের সঙ্গে বেধে নিতাম তখন তার আর কিছু করার থাকতো না। এ ঘটনা শেষ করে হযরত খাজা আমার দিকে লক্ষ্য করে বললেন, যাঁরা এ পথে উচ্চ মর্যাদার অধিকারী হয়েছেন তাঁরা সবচেয়ে উত্তম বন্দেগী দ্বারাই তা লাভ করেছেন। নফসকে কাবু রাখার জন্য নফসের সঙ্গে যুদ্ধ করেই পথ অতিক্রম করতে হয়।

[মা'কুছ সালাত দু ধরনের (ক) সাধারণ (খ) বিশেষ। বিশেষ ধরনের সালাত আল্লাহর জাতের জগতে অবস্থিত মাকামে মাহমুদায় যেয়ে পাঠ করতে হয়। যার জন্য প্রয়োজন হয় ইসমে আজমের। এটা সেজদা ভিত্তিক নামাজ। যে সম্বন্ধে অতি অল্প সংখ্যক মাশায়েখ জ্ঞাত আছেন। এ নামাজের সর্বোচ্চ স্তরের নাম সালাতুল মেরাজ, যা শিক্ষার্থীকে আরশে আযীম পর্যন্ত নিয়ে যায়।।
আলহামদু লিল্লাহ আলা জালেক

পরবর্তী পর্ব
ত্যাগ ও তিতিক্ষা 

Comments

Popular posts from this blog

কারামত - (আনা সাগরের পানি ছোট্ট পাত্রে চলে আসার রহস্য)

প্রকৃত সাধক তার উপযুক্ত মুরীদকেই সাজ্জাদানশীল করেন

মে’'রাজ (পর্ব- ১)