বি-আদবের পরিণতি



📚ফাওয়ায়েদুল ফাওয়াদ (নিজাম উদ্দীন আউলিয়ার মাজালিশ)
✍🏻খাজা আমীর উলা স্নজরী (রহঃ)
প্রথম মজলিস- ৪

বি-আদবের পরিণতি--
পরবর্তী আলোচনা ছিলো মাশায়েখ ও আবদাল এবং তাদের মাকাম, অবস্থান, স্তর ও মর্যাদা সম্বন্ধে। 
হযরত খাজা (নিজামুদ্দীন) বললেন, একবার হযরত গাউসুল আযম আবদুল কাদের জিলানী (রহঃ)-এর খানকার সম্মুখে অর্থাৎ প্রবেশ পথে দেখা গেলো এক লোক হাত পা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। এক লোক এ অবস্থা দেখে ভিতরে যেয়ে হযরত গউসুল আযমের এক লোকের নিকট এ অবস্থার কারণ জানতে চাইলো। তিনি বললেন যাকে দেখলে সে কোন সাধারণ লোক নয়। সে একজন আবদাল। পৃথিবীর চল্লিশজনের একজন। এ লোক একটু পূর্বে তার দুই সাথীসহ তিনজনে আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলো। তারা এ খানকার কাছাকাছি আসতেই দু'জন খানকার দু'পাশ দিয়ে চলে গেলো। আর এ 'আবদাল খানকার উপর দিয়ে যেতে চাইলে হাত পা ভেঙ্গে নীচে পড়ে গেলো। যেহেতু তার মধ্যে আদবের অভাব ছিলো সেহেতু তার এ দুর্দশা। হযরত গাউসুল আযমের নিকট তার সম্বন্ধে ক্ষমার সুপারিশ জানানো হলে তিনি বললেন, বে-আদবের কিছু শাস্তি হওয়া উচিত।

পরবর্তী পর্ব
সালেকের জন্য পীরের সাহ্নিধ্যেই উত্তম-

Comments

Popular posts from this blog

কারামত - (আনা সাগরের পানি ছোট্ট পাত্রে চলে আসার রহস্য)

প্রকৃত সাধক তার উপযুক্ত মুরীদকেই সাজ্জাদানশীল করেন

মে’'রাজ (পর্ব- ১)