নফসকে পরিশুদ্ধ করতে চারটি বিষয় জরুরী
📚ফাওয়ায়েদুল ফাওয়াদ (নিজাম উদ্দীন আউলিয়ার মাজালিশ)
✍🏻খাজা আমীর উলা স্নজরী (রহঃ)
প্রথম মজলিস- ৬
নফসকে পরিশুদ্ধ করতে চারটি বিষয় জরুরী-
পরবর্তী আলোচনা শুরু হলো নফসের পবিত্রতা সম্বন্ধে। হযরত খাজা নিজাম-উদ্দীন (রহঃ) বললেন, শিক্ষার্থীর বা সালেকের চারটি জিনিস দ্বারা শক্তি অর্জিত হয়-
(১) কম কথা বলা,
(২) কম আহার করা,
(৩) কম ঘুমানো,
(৪) লোকের সাথে কম মেলা মেশা করা।
পরবর্তী প্রসঙ্গ ছিলো যুদ্ধ, জেহাদ ও ইজতিহাদ সম্বন্ধে। এ বিষয়ে তিনি কবিতার এ লাইন দু'টি বলে কথা শেষ করলেন।
উচ্চারণ: গার চে ঈযিদ দাহাদ হেদায়েতে দ্বীন বান্দাহরা ইজতেহাদে বায়ীদ কারাদ
নামায়ে কালে মহশর খাহী খোয়ায়েন্দ, হাম আযীযা সওয়াদ বায়ীদ কারাদ।
অনুবাদ : দেয় যদি আল্লাহ দ্বীনের হেদায়েত- বান্দার উচিত, করা ইস্তেহাদ
আমলনামা যা হবে পঠিত হাশরে তা তৈয়ার করা উচিত এই জগতে।
পরবর্তী পর্ব
প্রকৃত সাধক তার উপযুক্ত মুরীদকেই সাজ্জাদানশীল করেন

Comments
Post a Comment