এখলাস (৪) আমল প্রকাশ হইয়া যাওয়ার ফলে দ্বিগুণ প্রতিদান- তাম্বীহুল গাফেলীন
এখলাস (৪)
📚তাম্বীহুল গাফেলীন
✍🏻ফকীহ আবুল লায়ছ সমরকন্দী (রহঃ)
আমল প্রকাশ হইয়া যাওয়ার ফলে দ্বিগুণ প্রতিদান—
কোন ব্যক্তি রাসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) উনাকে জিজ্ঞাসা করিল- আমি অত্যন্ত গোপন ভাবে কোন আমল করি কিন্তু মানুষ তাহা জানিয়া ফেলে। ইহাতে আমি আনন্দ অনুভব করি। তবে কি এইরূপ আমলে সওয়াব মিলিবে? (কেননা বাহ্যিক ভাবে তো ইহা এখলাসের পরিপন্থী)
রাসূলুল্লাহু (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) উত্তর দিলেনঃ দ্বিগুণ সওয়াব পাইবে। এক সওয়াব গোপন করার আর অপর সওয়াব প্রকাশ হইয়া যাওয়ার।
ব্যাখা: গোপনে গোপনে আমল করা এখলাসের নিদর্শন। আর ইহাই উত্তম প্রতিদানের বুনিয়াদ। আমল প্রকাশিত হইয়া যাওয়ার ফলে অন্যান্যদের আমল করার সুযোগ মিলিয়া গেল। সুতরাং নিম্নলিখিত হাদীছের নীতির আলোকে অন্যান্যদের আমলের সওয়াবও সে পাইবে।
এই প্রসঙ্গে সহীহ্ মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে-
>“যে ব্যক্তি ইসলামে কোন উত্তম পদ্ধতির প্রচলন করে সে ইহার সওয়াব পায় এবং তাহার পরে যাহারা তদনুযায়ী আমল করে তাহাদের সওয়াবও সে পায়।” (মুসলিম)
কিন্তু স্বীয় আমল মানুষের সামনে প্রকাশ হইয়া যাওয়ার আকাংক্ষা করা বা চেষ্টা করা নিঃসন্দেহে এখলাসের পরিপন্থী।
পরবর্তী পর্ব

Comments
Post a Comment