এখলাস (১৫) নেক আমলের দৃষ্টান্ত— তাম্বীহুল গাফেলীন
এখলাস (১৫)
📚তাম্বীহুল গাফেলীন
✍🏻ফকীহ আবুল লায়ছ সমরকন্দী (রহঃ)
নেক আমলের দৃষ্টান্ত—
আবু বকর ওয়াছেতী রাদিআল্লাহু আনহু বলেন, নেক আমল কাঁচ সদৃশ। কাঁচ সামান্যতম অসতর্কতার কারণেই ভাঙ্গিয়া যায় কিন্তু দ্বিতীয়বার জোড়া দেওয়া যায় না। তদ্রুপ নেক আমলও রিয়া এবং আত্মগর্ব দ্বারা বিনষ্ট হইয়া যায়। সুতরাং তাহা প্রতিদানের যোগ্য থাকে না।
উপদেশ : আমলের মধ্যে রিয়ার আশংকা জন্মিলে যথাসাধ্য উহাকে দূর করিবার চেস্টা করিবে। কিন্তু চেষ্টা করা সত্ত্বেও যদি রিয়া দূর না হয়, তাহা হইলেও কিন্তু আমল ছাড়িবে না বরং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করিতে থাকিবে। হয়তবা আল্লাহ পাক অন্য আমলে এখলাস দান করিবেন।
একটি ঘটনা—
জনৈক ব্যক্তি মুসাফির খানা নির্মাণ করিল। কিন্তু তাহা কবুল হইবে কিনা এই সম্বন্ধে তাহার অন্তরে সন্দেহ ছিল। অর্থাৎ স্বীয় এখলাসে সন্দেহ ছিল। অন্য একজন লোক তাহাকে স্বপ্ন যোগে বলিল, মনে কর যদি তোমার এই আমল এখলাস থেকে খালিও হয়, তবুও এই সেবা মূলক কাজের ফলে তোমার জন্য মুসলমানদের দোয়া সমূহ অবশ্যই এখলাসপূর্ন এবং গ্রহণযোগ্য। এই কথা শুনিয়া সেই ব্যক্তি খুশী ও আনন্দিত হইল।
পরবর্তী পর্ব
মৃত্যু ও উহার ভয়াবহতা

Comments
Post a Comment