এখলাস (১১) নেককারের পরিচয়- তাম্বীহুল গাফেলীন
📚তাম্বীহুল গাফেলীন
✍🏻ফকীহ আবুল লায়ছ সমরকন্দী (রহঃ)
নেককারের পরিচয়—
হযরত শাকীক বিন ইব্রাহীম যাহিদকে কেহ জিজ্ঞাসা করিল যে, মানুষ আমাকে নেককার বলে, এখন আমি কিভাবে বুঝিব যে, আমি নেককার না বদকার? তিনি উত্তর দিলেন, তিনটি গুণের দ্বারা বুঝিতে পারিবে-(১) নিজের আভ্যন্তরীণ অবস্থা বুযুর্গদের কাছে বর্ণনা কর। যদি তাহারা তাহা পছন্দ করেন, তবেই তুমি নেককার অন্যথায় বদকার।
(২) স্বীয় অন্তরের সামনে পার্থিবতা পেশ কর। যদি সে পার্থিবতাকে দূরে ঠেলিয়া দেয় তাহা হইলে তুমি নিজেকে নেককার জানিবে অন্যথায় বদকার জানিবে।
(৩) নিজের সামনে মৃত্যুকে উপস্থিত কর। যদি অন্তর ইহার উপর সন্তুষ্ট থাকে আর আনন্দ পায় তবেই নিজেকে নেককার মনে করিবে, অন্যথায় নহে।
যদি কেহ এই তিনটি গুণ লাভ করিতে পারে, তবে তাহার জন্য উচিত সে যেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এবং স্বীয় অক্ষমতা প্রকাশ করে। যাহাতে তাহার আমলে রিয়ার সঞ্চার না হয়। আর রিয়া সমস্ত আমলকেই ধ্বংস করিয়া দেয়।
পরবর্তী পর্ব

Comments
Post a Comment