মৃত্যু (পর্ব– ৩)



মৃত্যু  উহার ভয়াবহতা (পর্ব– ৩)
📚তাম্বীহুল গাফেলীন ✍🏻আবুল লাইস সমরকন্দি (রহঃ)

শীতকাল মুমিনদের জন্য গণীমত স্বরূপ —
রাসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) বলিয়াছেন : শীতকাল মুমিনের জন্য গণীমত। শীতকালীন রাত্র লম্বা হয়। তাহাতে মুমিন ইবাদত করে। আর দিবস ছোট হয় তাহাতে সে রোযা রাখে। শীতের রাত্রে ইবাদত করা আর দিনে রোযা রাখা অতি সহজ। রাসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) আরও বলিয়াছেন-
“শীতকালীন রাত্র লম্বা হয় সুতরাং ঘুমাইয়া ইহাকে ছোট করিও না এবং দিবস আলোকিত সুতরাং ইহাকে পাপকার্যের দ্বারা অন্ধকার করিও না। আল্লাহ পাক তোমাকে যাহা কিছু দিয়াছেন উহার উপর সবর কর এবং সন্তুষ্ট থাক, যদি সবর করা ও সন্তুষ্ট থাকার গুণ অর্জিত হইয়া যায় তাহা হইলে ইহাকে গণীমত মনে কর আর আল্লাহর শুকরিয়া আদায় কর। কিন্তু অন্যের সম্পদের প্রতি লোভ করিও না।
জীবিতাবস্থায় সর্ব প্রকার আমল করা সম্ভব। কিন্তু মৃত্যুর পর মানুষ কোন কিছু করার ক্ষমতা রাখে না। এই জন্য হায়াতকে গণীমত মনে করিয়া যাহা কিছু করার করিয়া লও।
জনৈক ব্যক্তি কত সুন্দর কথা বলিয়াছেন- শিশুকাল খেলাধুলায় কাটাইয়া দিল, যৌবনকাল আর বার্ধক্য অবহেলায় বেপরোয়া ভাবে কাটাইয়া দিল- আল্লাহর ইবাদতের সময় কোথায়?

Comments

Popular posts from this blog

কারামত - (আনা সাগরের পানি ছোট্ট পাত্রে চলে আসার রহস্য)

প্রকৃত সাধক তার উপযুক্ত মুরীদকেই সাজ্জাদানশীল করেন

মে’'রাজ (পর্ব- ১)