মৃত্যু (পর্ব– ২)
মৃত্যু ও উহার ভয়াবহতা (পর্ব– ২)
📚তাম্বীহুল গাফেলীন ✍🏻আবুল লাইস সমরকন্দি (রহঃ)
পাঁচটি বিষয়কে অপর পাঁচটি বিষয়ের পূর্বে গণীমত মনে কর—
হযরত মাইমুন বিন মাহ্র্রান রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) বলিয়াছেন : পাঁচটি বিষয়কে অপর পাঁচটি বিষয়ের পূর্বে গণীমত মনে কর।
(১) বার্ধক্যের পূর্বে যৌবনকাল।
(২) অসুস্থতার পূর্বে সুস্থতা।
(৩) ব্যস্ততার পূর্বে অবসর সময়।
(৪) দারিদ্রতার পূর্বে সম্পদশালীতা।
(৫) মৃত্যুর পূর্বে হায়াত।
(১) যৌবনকাল এবং সক্ষমতার সময় যতটুকু ইবাদত এবং মেহনত করা বাস্তবে সম্ভব হয়, বার্ধক্যে তাহা কল্পনা করাও দুস্কর।
(২) দ্বিতীয়ত : যখন যৌবনকালে পাপ কার্যে এবং অলসতায় অভ্যস্ত হইয়া যায়, তখন বার্ধক্যে উহা দূর করা খুবই মুশকিল।
(৩) সুস্থতা জীবনের অত্যন্ত মূল্যবান অংশ। আর উহার সঠিক অনুভব অসুস্থ অবস্থায়-ই সম্ভব। এই জন্যই সুস্থ অবস্থায় সময় বিনষ্ট করা অত্যন্ত ক্ষতির কথা।
(৪) রাত্র অবসর সময়, যদি যিকির এবং ইবাদতে লিপ্ত না হইয়া রাত্রের সময়টুকু নষ্ট করিয়া দেয়, তাহা হইলে দিনের বেলায় পার্থিব ব্যস্ততা তাহাকে কিভাবে ইবাদতের সুযোগ দিতে পারে,
(৫) শীতের রাত্রিতে যদি- ইবাদত না করে দিনের বেলায় সুযোগ কোথায়?

Comments
Post a Comment