মৃত্যু (পর্ব– ১৯)
মৃত্যু ও উহার ভয়াবহতা (পর্ব– ১৯)
📚তাম্বীহুল গাফেলীন ✍🏻আবুল লাইস সমরকন্দি (রহঃ)

সুসংবাদের পাঁচ প্রকার—
নিশ্চয়- যাহারা বলে আমাদের রব আল্লাহ। অতঃপর উহার উপর অটল থাকে। (তখন) তাহাদের প্রতি ফিরিশতা অবতীর্ণ হয়। (আর বলিতে থাকে তোমরা ভয় করিও না এবং চিন্তিত হইও না। এবং তোমাদের কাছে প্রতিশ্রুত বেহেশতের সুসংবাদ গ্রহণ কর।
এই সুসংবাদের পর্যায় পাঁচটি
(১) সাধারণ মুমিনের জন্য- তোমরা সর্বদাই আযাব ভোগ করিবে, এই ভয় করিও না। একদিন তোমাদেরকে আযাব থেকে অবশ্যই মুক্তি দেওয়া হইবে।
আম্বীয়া (আঃ) এবং নেককার গণ তোমাদের সুপারিশ করিবেন।
(২) মুসলমানদের জন্য- তোমরা স্বীয় আমল সমূহ আল্লাহর দরবারে অগ্রাহ্য হওয়ার আশংকা করিও না। কেননা তোমাদের আমল সমূহ গ্রহণযোগ্য, আর সওয়াব থেকে বঞ্চিত হওয়ার ধারণা করিও না। বরং তোমাদেরকে দ্বিগুণ সওয়াব দেওয়া হইবে।
(৩) তওবাকারীদের সম্বন্ধে ঘোষনা করা হয় যে, স্বীয় পাপ সম্পর্কে ভয় করিওনা। উহা তো ক্ষমা করিয়া দেওয়া হইয়াছে এবং তওবা করার পর সওয়াব থেকে বঞ্চিত হওয়ার ভয় করিও না।
(৪) ধর্মনিষ্ঠ ব্যক্তিদের জন্য- মৃত্যুর পর পুনরুত্থান এবং হিসাব-নিকাশ সম্পর্কে ভীত হইওনা বরং হিসাব নিকাশ ছাড়াই বেহেশত লাভের সুসংবাদ গ্রহণ কর।
(৫) আলেমদের জন্য- ঐ সকল আলেম যাহারা মানুষকে কল্যাণ এবং নেক কাজ শিক্ষা দান করেন এবং স্বীয় ইলেম মোতাবেক আমল করেন। তাহাদিগকে বলা হইবে তোমরা কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিকে ভয় করিও না এবং বিন্দুমাত্র চিন্তিত হইওনা। তোমাদেরকে তোমাদের আমলের প্রতিদান দেওয়া হইবে। অতএব তোমরা এবং তোমাদের অনুসারীদের জন্য বেহেশতের সুসংবাদ গ্রহণ কর।

Comments
Post a Comment