মৃত্যু (পর্ব– ১০)


মৃত্যু  উহার ভয়াবহতা (পর্ব– ১০)
📚তাম্বীহুল গাফেলীন ✍🏻আবুল লাইস সমরকন্দি (রহঃ)

বিস্ময়কর তিন ব্যক্তি—
হযরত আবূ যর রাদিআল্লাহু আনহু বলেন, তিন ব্যক্তি সম্পর্কে আমার আশ্চর্য বোধ হয়, শুধু তাই নয় বরং হাসি পায়। আর তিনটি বিষয় সম্পর্কে আমার এত চিন্তা হয় যে, একেবারে কান্না আসে। যে তিন ব্যক্তি সম্পর্কে আমি আশ্চর্য বোধ করি এবং আমার হাসি পায়- তাহারা হইল :
(১) মৃত্যু পিছনে পিছনে লাগিয়া থাকার পরও পার্থিবতার আশাবাদী। (স্বীয় চাহিদা পুরা করিতে ব্যস্ত কিন্তু মৃত্যুর চিন্তা করে না)
(২) গাফেল ব্যক্তি সম্পর্কে আমার আশ্চর্য বোধ হয়, যাহার সম্মুখে কিয়ামত উপস্থিত (অর্থাৎ কিয়ামতে বিশ্বাসী হওয়া সত্ত্বেও মৃত্যুর জন্য প্রস্তুতির ব্যাপারে গাফলতি করিয়া চলিয়াছে।)
(৩) মুখ ভরিয়া হাসে, অথচ তাহার খবর নাই যে, আল্লাহ তাহার প্রতি সন্তুষ্ট কি অসন্তুষ্ট।
আর যে তিনটি বিষয় সম্পর্কে আমার চিন্তা হয় এবং কান্না আসে তাহা হইল- 
(১) প্রিয় জনের অর্থাৎ রসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) এবং তাঁহার সাহাবাগণের বিয়োগ।
(২) মৃত্যু। (ঈমানের সাথে মৃত্যু হইবে কিনা কেহ বলিতে পারে না) 
(৩) হাশরের মাঠে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া। যেহেতু আমি জানিনা যে, আমার জন্য জান্নাতের ফয়সালা হইবে না জাহান্নামের।

Comments

Popular posts from this blog

কারামত - (আনা সাগরের পানি ছোট্ট পাত্রে চলে আসার রহস্য)

প্রকৃত সাধক তার উপযুক্ত মুরীদকেই সাজ্জাদানশীল করেন

মে’'রাজ (পর্ব- ১)