মৃত্যু (পর্ব– ১৩)



মৃত্যু  উহার ভয়াবহতা (পর্ব– ১৩)
📚তাম্বীহুল গাফেলীন ✍🏻আবুল লাইস সমরকন্দি (রহঃ)

মৃত্যুর স্বাদ খুবই তিক্ত—
কোন ব্যক্তি হযরত ঈসা (আঃ)- কে বলিল, আপনি তো সদ্য মৃতকে জীবিত করেন। যদি একজন পুরাতন মৃতকে জীবিত করিয়া দেখাইতেন? তাহার চাহিদা পুরণার্থে হযরত ঈসা (আঃ) সাম বিন নূহ (আঃ) কে আল্লাহর আদেশে জীবিত করিলেন। কবর থেকে উঠিবার সময় তাহার চুল দাড়ি শুভ্র ছিল। হযরত ঈসা (আঃ) জিজ্ঞাসা করিলেন : এইগুলি কিভাবে শুভ্র হইল? আপনার যুগে তো বার্ধক্যই ছিল না। তিনি উত্তর দিলেন- আমি যখন (প্লাবনের) শব্দ শুনিয়াছি তখন আমার ধারণা হইয়াছিল যে, কিয়ামত সংঘটিত হইতেছে। আর ইহার ভয়ে চুল সাদা হইয়া গিয়াছে। হযরত ঈসা (আঃ) আবার জিজ্ঞাসা করিলেন, আপনার মৃত্যু কতকাল পূর্বে হইয়াছে? তিনি উত্তর দিলেন, চার হাজার বৎসর পূর্বে। কিন্তু এখনো মৃত্যুর তিক্ততা শেষ হয় নাই।

Comments

Popular posts from this blog

কারামত - (আনা সাগরের পানি ছোট্ট পাত্রে চলে আসার রহস্য)

প্রকৃত সাধক তার উপযুক্ত মুরীদকেই সাজ্জাদানশীল করেন

মে’'রাজ (পর্ব- ১)