মৃত্যু (পর্ব– ১৪)



মৃত্যু  উহার ভয়াবহতা (পর্ব– ১৪)
📚তাম্বীহুল গাফেলীন ✍🏻আবুল লাইস সমরকন্দি (রহঃ)

চারটি জরুরী কথা—
জনৈক ব্যক্তি ইব্রাহীম বিন আদহাম (রহঃ)-কে বলিলঃ যদি আপনি মজলিসে উপস্থিত থাকেন, তাহা হইলে মানুষের উপকার হয় এবং দ্বীনের কথা শোনার সুযোগ হয়। 
তিনি উত্তর দিলেন, আমি চারি বিষয়ে ব্যস্ত থাকি। যদি উহা হইতে অবসর পাই তাহা হইলে উপস্থিত হইব। সে জিজ্ঞাসা করিল, ঐ চারটি বিষয় কি কি? তিনি উত্তর দিলেন-
(১) প্রথম চিন্তা তো এই যে, প্রতিশ্রুতি গ্রহণ করার দিবসে বান্দাদের কাছ থেকে প্রতিশ্রুতি লওয়ার সময়, আল্লাহ পাক কিছু লোকের দিকে ইঙ্গিত করিয়া বলিয়াছিলেন যে, তাহারা জান্নাতী। এই ফয়সালার ব্যাপারে আমার কোন উৎকণ্ঠা নাই। আর অপর কিছু লোকের দিকে ইঙ্গিত করিয়া বলিয়াছিলেন যে, তাহারা জাহান্নামী। এই ব্যাপারেও আমার কোন উৎকণ্ঠা নাই। আমার উৎকণ্ঠা হইল ঐ ব্যাপারে যে, আমার তো জানা নাই যে, আমি কোন দলে ছিলাম।
(২) মাতৃগর্ভে শিশুর ভিতরে রুহ দেওয়ার সময় ফিরিশ্তা জিজ্ঞাসা করে - হে আল্লাহ! তাহাকে কি খোশ নসীব লেখা হইবে না বদনসীব? ( অতঃপর আল্লাহর নির্দেশানুযায়ী ফেরেশতা লেখেন। কিন্তু আমি তো বলিতে পারি না যে, আমার ভাগ্যে কি লেখা হইয়াছে।
(৩) মৃত্যুর ফিরিশ্তা ( আজরাইল (আঃ) রুহ বাহির করার সময় আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন যে, তাহাকে কি মুসলমানদের সাথে রাখা হইবে না কাফেরদের সাথে? এখন আমার তো জানা নাই যে, আমার সম্পর্কে আল্লাহ পাক কি ফয়সালা দিবেন।
(৪) আমি আল্লাহ তা'য়ালার বাণী-“হে পাপীর দল! আজ তোরা পৃথক হইয়া যা।” সম্পর্কে অত্যন্ত চিন্তিত। যেহেতু আমি জানি না যে, আমি কোন দলের অন্তর্ভূক্ত হইব।


Comments

Popular posts from this blog

কারামত - (আনা সাগরের পানি ছোট্ট পাত্রে চলে আসার রহস্য)

প্রকৃত সাধক তার উপযুক্ত মুরীদকেই সাজ্জাদানশীল করেন

মে’'রাজ (পর্ব- ১)