মৃত্যু (পর্ব – ৮)



মৃত্যু  উহার ভয়াবহতা (পর্ব– ৮)
📚তাম্বীহুল গাফেলীন ✍🏻আবুল লাইস সমরকন্দি (রহঃ)
মৃত্যুর হাকীকত—

মৃত্যুর হাকীকত—

হযরত আবদুল্লাহ বিন আমর বিন আস রাদিআল্লাহু আনহু বলিয়াছেন- আমার পিতা ( আমর বিন আস রাদিআল্লাহু আনহু) প্রায়ই বলিতেন যে, আমার ঐ ব্যক্তি সম্পর্কে বড়ই আশ্চর্য বোধ হয়, যাহার উপর মৃত্যুর আলামত প্রকাশ পাইতেছে এবং তাহার হুশ ও অনুভূতি বিদ্যমান রহিয়াছে। আর তাহার বাক শক্তিও রহিত হয় নাই, এতদসত্ত্বেও সে কেন মৃত্যুর অবস্থা বর্ণনা করে না? ঘটনাচক্রে যখন তাহার (আমর বিন আস) মৃত্যুর সময় উপস্থিত হইল, তখন তাহার হুশ, অনুভূতি এবং বাকশক্তি বিদ্যমান ছিল, আর আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম- আব্বাজান! এই অবস্থায় উপনীত ব্যক্তি মৃত্যুর অবস্থা বর্ণনা না করার উপর তো আপনি আশ্চর্য বোধ করিতেন। আজ আপনি মৃত্যুর কিছু অবস্থা বর্ণনা করুন।
হযরত আমর বিন আস রাদিআল্লাহু আনহু উত্তর দিলেন- হে পুত্র! মৃত্যুর অবস্থা তো বর্ণনা করা সম্ভব নহে। কিন্তু এতদসত্ত্বেও আমি কিছু বলিতেছি- আল্লাহর শপথ! আমার মনে হইতেছে যে, আমার কাঁধের উপর পাহাড় রাখা হইয়াছে এবং আমার প্রাণ যেন সূঁচের ছিদ্র দিয়া বাহির করা হইতেছে এবং আমার পেট যেন কাঁটায় ভরপুর। আর মনে হয় যেন আসমান-যমীন একত্রে মিশিয়া গিয়াছে। আর আমি উহার মাঝে পিষ্ঠ হইতেছি।

Comments

Popular posts from this blog

কারামত - (আনা সাগরের পানি ছোট্ট পাত্রে চলে আসার রহস্য)

প্রকৃত সাধক তার উপযুক্ত মুরীদকেই সাজ্জাদানশীল করেন

মে’'রাজ (পর্ব- ১)