মৃত্যু (পর্ব– ৫)
মৃত্যু ও উহার ভয়াবহতা (পর্ব– ৫)
📚তাম্বীহুল গাফেলীন ✍🏻আবুল লাইস সমরকন্দি (রহঃ)
মৃত্যুর উপমা—
হযরত ওমর রাদিআল্লাহু আনহু হযরত কাব (রাঃ) কে বলিলেন, মৃত্যুর কিছু অবস্থা বর্ণনা করুন। হযরত কাব রাদিআল্লাহু আনহু বলিলেন : মৃত্যু কন্টকাকীর্ণ বৃক্ষের ন্যায়। যাহা মানুষের পেটের ভিতর প্রবিষ্ট করানো হয় এবং সে বৃক্ষের কাঁটাগুলি মানুষের শিরা উপশিরা জড়াইয়া লয়। অতঃপর কোন বলিষ্ট ব্যক্তি উহাকে টানিতে থাকে । আর সে বৃক্ষ চামড়া-গোশত কাঁটিয়া চিড়িয়া বাহির হইয়া আসে। ইহাই মৃত্যুর অবস্থা !

Comments
Post a Comment