মুমিন ও কাফেরের কবর
কবরের আযাব (পর্ব – ১)
মুমিন ও কাফেরের কবর
📚তাম্বীহুল গাফেলীন ✍🏻আবুল লাইস সমরকন্দি (রহঃ)
(১) মুমিন ব্যক্তির কবর—
মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তখন তাহার কবর সত্তর গজ প্রশস্ত করিয়া দেওয়া হয় এবং মখমলের বিছানা বিছাইয়া দেওয়া হয়। আর তাহাতে সুগন্ধি ছিটাইয়া দেওয়া হয় এবং কবরকে ঈমান ও কুরআনের নূরে আলোকিত করিয়া দেওয়া হয়। অতঃপর তাহাকে নবদুলার (নব বিবাহিত) ন্যায় শোয়াইয়া দেওয়া হয়। এখন তাহাকে তাহার প্রিয়জনই জাগ্রত করিবে।
(২) কাফেরের কবর—
কাফেরের কবর এত সংকীর্ণ করিয়া দেওয়া হয় যে, তাহার এক পার্শ্বের পাঁজরগুলি অপর পার্শ্বের পাঁজরে প্রবিষ্ট হইয়া যায়, আর তাহার প্রতি উটের গর্দানের ন্যায় বড় বড় সাপ ছাড়িয়া দেওয়া হয়। উহারা তাহার গোশত ভক্ষণ করিতে থাকে। অধিকন্তু বোবা ও বধির ফিরিশতাগণ হাতুড়ী দ্বারা তাহাকে পিটাইতে থাকে। (শুধু তাহাই নহে) বরং সকাল সন্ধ্যা তাহাকে অগ্নিতে দগ্ধ করা হয়।
------

Comments
Post a Comment