মাটির ঘোষণা ও শিক্ষামূলক কাহিনী



কবরের আযাব (পর্ব – ৫)

মাটির ঘোষণা ও শিক্ষামূলক কাহিনী

📚তাম্বীহুল গাফেলীন ✍🏻আবুল লাইস সমরকন্দি (রহঃ)


মাটির ঘোষণা—

মাটি দৈনিক পাঁচবার ঘোষণা করে—

(১) হে মানবজাতি! আজ তোমরা আমার পিঠের উপর চলাফিরা করিতেছ! একদিন তো আমার উদরে প্রবেশ করিবে।


(২) হে মানবজাতি! আজ তোমরা আমার পিঠের উপর বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য আহার করিতেছ। কিন্তু আমার উদরে কীট পতঙ্গ তোমাদেরকে ভক্ষন করিবে। 


(৩) হে মানবজাতি! তোমরা তো আমার পিঠের উপর নিঃদ্বিধায় হাসিতেছ, জানিয়া রাখ! কিছুক্ষণ পরেই আমার উদরে প্রবেশ করিয়া ক্রন্দন করিতে হইবে। 


(৪) হে মানব জাতি! আজ তোমরা আমার পিঠের উপর তো আনন্দিত। কিন্তু আমার উদরে প্রবেশ করার পর দুঃখে জর্জরিত হইবে।


(৫) হে মানবজাতি! তোমরা আমার পিঠের উপর গোনাহ করিতেছ, কিন্তু জানিয় রাখ, আমার উদরে প্রবেশ করার পর অবশ্যই তোমাকে উহার শাস্তি দেওয়া হইবে।


শিক্ষামূলক কাহিনী—

আমর বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন- এক লোক মদিনায় বাস করিত এবং তথায় কোন মহল্লায় তাহার এক ভগ্নি থাকিত। (ঘটনা চক্রে) তাহার বোন মারা গেল, তাহার দাফন করিয়া যখন ঘরে আসিল তখন স্মরণ হইল যে, টাকার থলিটা কবরে পড়িয়া গিয়াছে। তখন অন্য এক ব্যক্তিকে সাথে লইয়া কবরস্থানে যাইয়া কবর খুদিয়া টাকার থলি পাইল। তখন সে তাহার সাথীকে বলিল আরও একটু খনন কর, ভগ্নির অবস্থা দেখিয়া লই। আরও একটু খনন করার পর কবরে প্রজ্জলিত অগ্নিকুন্ড দেখিতে পাইল। তৎক্ষনাৎ কবর মাটি দ্বারা বন্ধ করিয়া ফেলিল। অতঃপর মাতার কাছে ভগ্নির আমল সম্পর্কে জিজ্ঞাসা করিল। তাহার মাতা এই সম্বদ্ধে কিছু বলিতে সম্মত হইলনা, কিন্তু তাহার পিড়াপিড়িতে (বাধ্য হইয়া) বলিল যে, তোমার ভগ্নি নামাজ বিলম্ব করিয়া পড়িত এবং অজুও ঠিকমত করিত না। রাত্রে যখন সবাই শুইয়া পড়িত তখন দরজার পার্শ্বে কান পাতিয়া অন্যের কথা শুনিত, যাহাতে (দিনের বেলায়) মানুষের কাছে বলিয়া দিতে পারে।

---------------


Comments

Popular posts from this blog

কারামত - (আনা সাগরের পানি ছোট্ট পাত্রে চলে আসার রহস্য)

প্রকৃত সাধক তার উপযুক্ত মুরীদকেই সাজ্জাদানশীল করেন

মে’'রাজ (পর্ব- ১)