আটটি আমল কবরের আযাব হইতে মুক্তি দিতে পারে



কবরের আযাব (পর্ব – ২)

আটটি আমল কবরের আযাব হইতে মুক্তি দিতে পারে

📚তাম্বীহুল গাফেলীন ✍🏻আবুল লাইস সমরকন্দি (রহঃ)


ফকীহ্ আবুল লায়ছ রহমতুল্লাহি আলাইহি বলেন, কবরের আযাব থেকে মুক্তি লাভ করিতে হইলে চারটি বিষয়ের উপর আমল করা আর চারটি বিষয় হইতে বিরত থাকা জরুরী। যে বিষয়গুলির উপর আমল করা জরুরী তাহা হইল নিম্নরূপঃ

(১) রীতিমত যথাসময়ে নামায আদায় করা।

(২) বেশী বেশী সদকা করা।

(৩) কুরআন তিলাওয়াত করা। 

(৪) বেশী বেশী তাসবীহ পড়া। 

(এই সমস্ত আমলগুলি কবর আলোকিত ও প্রশস্ত করে)।


যেই সকল বিষয় হইতে বিরত থাকা জরুরী তাহা হইল—

(১) মিথ্যা কথা বলা।

(২) অপরের সম্পদ আত্মসাৎ করা।

(৩) চুগুলখুরী করা ।

(৪) পেশাবের ছিটা হইতে বাঁচিয়া নাথাকা। 

রাসূলুল্লাহ সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে, পেশাবের ছিটা হইতে বাঁচিয়া থাক। কেননা অধিকাংশ কবরের আযাব পেশাবের ছিটার কারণেই হয়।

--------------

Comments

Popular posts from this blog

কারামত - (আনা সাগরের পানি ছোট্ট পাত্রে চলে আসার রহস্য)

প্রকৃত সাধক তার উপযুক্ত মুরীদকেই সাজ্জাদানশীল করেন

মে’'রাজ (পর্ব- ১)