একটি সুন্দর উক্তি ও একটি শিক্ষামূলক ঘঠনা
কবরের আযাব (পর্ব – ৪)
একটি সুন্দর উক্তি ও একটি শিক্ষামূলক ঘঠনা—
📚তাম্বীহুল গাফেলীন ✍🏻আবুল লাইস সমরকন্দি (রহঃ)
একটি সুন্দর উক্তি—
মুহাম্মদ বিন সেমাক রহমতুল্লাহি আলাইহি কবরস্থানের দিকে লক্ষ্য করিয়া বলিলেন-কবরস্থানের নিরবতা যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। তোমরা তো জান না! উহার মধ্যে কত লোক বিষণ্ন ও অস্থির অবস্থায় আছে। আর ঐ সকল কবরবাসীদের মধ্যে কিন্তু তারতম্যও রহিয়াছে। সুতরাং সেই ব্যক্তিই বুদ্ধিমান যে কবরে যাওয়ার পূর্বেই প্রস্তুতি গ্রহণ করে ।
একটি শিক্ষামূলক ঘটনা—
হযরত ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু-এর নিকট কিছু লোক উপস্থিত হইয়া বলিল যে-আমাদের মধ্যে এক ব্যক্তির মৃত্যু হইয়াছে। তাহাকে দাফন করার জন্য যখন আমরা কবর খনন করিলাম, তখন সেখানে একটি কাল সাপ দৃষ্টিগোচর হইল। তারপর দ্বিতীয়বার ও তৃতীয়বার কবর খনন করিলাম। কিন্তু প্রত্যেক বারই অনুরূপ সাপ বিদ্যমান দেখিতে পাইলাম। এখন আমরা কি করিতে পারি?
ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু উত্তর দিলেন- তন্মধ্যে যে কোন এক কবরে দাফন করিয়া দাও এই সাপটি তাহার কোন আমলের প্রতিফলন। পৃথিবীর যে কোন স্থানেই কবর খনন কর না কেন, প্রত্যেক কবরেই এই একই সাপ দেখিতে পাইবে।
অগত্যা তাহারা তাহাকে (খননকৃত কোন এক কবরে দাফন করিয়া দিল। এবং ফিরার পথে তাহার স্ত্রীর নিকট তাহার দৈনন্দিন জীবন ব্যবস্থা সম্বন্ধে জিজ্ঞাসা করিল। তখন তাহার স্ত্রী উত্তর দিল যে, সে খাদ্য দ্রব্যের ব্যবসা করিত। প্রতিদিন (ঘরে) খাওয়ার জন্য (ব্যবসার মাল থেকে) কিছু অংশ রাখিয়া দিত। আর ঐ অংশের সমপরিমাণ পাথর কণা, গুড়ো কাঠ ইত্যাদি ব্যবসার মালের সাথে মিশাইয়া দিত। (কাজেই তাহার কবরের সাপ ইহারই প্রতিফল)
--------------

Comments
Post a Comment