আমরা সে জাতি (৪) উমার হলেন আল ফারুক



📚আমরা সেই সে জাতি - ‍৪

উমার হলেন আল ফারুক—
হযরত উমার (রা.) ইসলাম গ্রহণ করেই জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর রাসূল, বর্তমানে মুসলিমের সংখ্যা কত?” 
মহানবী (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) উত্তর দিলেন, “তোমাকে নিয়ে চল্লিশজন।” উমার বললেন, “এটাই যথেষ্ট। আজ থেকে আমরা এই চল্লিশ জনই কাবা গৃহে গিয়ে প্রকাশ্যে আল্লাহর ইবাদাত করবো। ভরসা আল্লাহর। অসত্যের ভয়ে আর সত্যকে চাপা পড়ে থাকতে দেব না।”
মহানবী (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) হযরত উমারের (রা.) এই সদিচ্ছার উপর হৃষ্টচিত্তে আদেশ দিলেন। 
হযরত উমার (রা.) সবাইকে নিয়ে উলংগ তরবারি হাতে 'আল্লাহু আকবর' ধ্বনি দিতে দিতে কা'বা প্রাংগনে গিয়ে উপস্থিত হলেন। 
মুসলিম দলের সাথে হযরত উমারকে (রা) এভাবে কা'বা প্রাংগনে দেখে উপস্থিত কুরাইশগণ যারপর নাই বিস্মিত ও মনোক্ষুন্ন হয়ে পড়লো। তাদের মনোভাব দেখে হযরত উমার (রা.) পৌরষকণ্ঠে গর্জন করে বললেন, “আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, কোন মুসলিমের কেশাগ্র স্পর্শ করলে উমারের তরবারি আজ থেকে তোমাদের বিরুদ্ধে উত্তোলিত হবে।”
কাবায় উপস্থিত একজন কুরাইশ সাহস করে বলল, “হে খাত্তাব পুত্র উমার! তুমি কি সত্যিইমুসলিম হয়ে গেলে? আরবরা তো কদাচ প্রকিজ্ঞাচ্যুত হয় না। জানতে পারি কি তুমি কি জিনিস পেয়ে এমনভাবে প্রতিজ্ঞাচ্যুত হলে?”
হযরত উমার (রা.) উচ্চ কণ্ঠে জবাব দিলেন, “মানুষ যার চেয়ে বেশি পাওয়ার কল্পনা করতে পারে না, আমি আজ তেমন জিনিস পেয়েই প্রতিজ্ঞাচ্যুত হয়েছি। সে জিনিস হলো আল-কুরআন।” 
হযরত উমারের (রা.) এরূপ তেজোদৃপ্ত কথা শুনে আর কেউ-ই কোন কথা বলতে সাহস পেলনা। বিমর্ষ চিত্তে কুরাইশরা সবাই সেখান থেকে চলে গেল। 
অতপর মহানবী (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) সবাইকে নিয়ে কাবা-ঘরে নামায আদায় করলেন। সেখানে মুসলিমদের এটাই প্রথম নামায। এর আগে মুসলিমরা অতি গোপনে ধর্ম কাজ করতেন। পোশাক-পরিচ্ছদের পার্থক্যও রক্ষা করতে পারতেন না।এজন্য কে মুসলিম, কে পৌত্তলিক তা চিনবার উপায় ছিলো না। 
এ ঘটনার পর মুসলিমরা পোশাক-পরিচ্ছদ ও ধর্মে-কর্মে পৃথক সম্প্রদায় রূপে পরিগণিত হলেন। এ ঐতিহাসিক পরিবর্তন উপলক্ষ্যে মহানবী (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) হযরত উমারকে (রা.) 'আল ফারুক' উপাধিতে ভূষিত করলেন।

Comments

Popular posts from this blog

কারামত - (আনা সাগরের পানি ছোট্ট পাত্রে চলে আসার রহস্য)

প্রকৃত সাধক তার উপযুক্ত মুরীদকেই সাজ্জাদানশীল করেন

মে’'রাজ (পর্ব- ১)