আমরা সে জাতি (২৪) একদিনে যিনি এতগুলো সৎ কাজ করেছেন তিনি নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবেন
আমরা সেই সে জাতি - ২৪
'একদিনে যিনি এতগুলো সৎ কাজ করেছেন তিনি নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবেন'—
একদিন মহানবী (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) তাঁর সামনে উপস্থিত সাহাবাদের লক্ষ্য করে বললেন, "তোমাদের মধ্যে এমন কে আছ যে আজ রোযা রেখেছ?” হযরত আবুবকর (রা.) বললেন, "ইয়া রাসূলাল্লাহ, আমি রোযা রেখেছি।” নবী (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) আবার বললেন, "এমন কে আছ যে, আজ কোন শবাধারের সাথে গমন করে জানাযার নামায পড়েছ?” আবুবকর (র.) বললেন, "এইমাত্র আমি একাজ সামাধা করে এখানে এসেছি।” মহানবীর (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) কন্ঠ থেকে আবার ঘোষিত হলো, "আচ্ছা এমন ব্যক্তি এখানে কে আছ যে আজ কোন পীড়িতের সেবা করেছ?” হযরত আবুবকর বললেন, "আজ আমি এক পীড়িত ব্যক্তির সেবা করেছি।” মহানবী (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) আবারও বললেন, "আজ কিছু দান করেছ, এমন ব্যক্তি এই মজলিসে কেউ আছ?” সলজ্জভাবে হযরত আবুবকর উত্তরে বললেন, "এক অতিথিকে আমি সামান্য কিছু অর্থ সাহায্য করতে পেরেছি।” অবশেষে নবী (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) বললেন, "একদিনে যিনি এতগুলো সৎকাজ করেছেন নিশ্চয়ই তিনি জান্নাতে প্রবেশ করবেন।”
----------------------
Comments
Post a Comment