ইসলামের বাস্তব কাহিনী (১৪) সাপের ডিম
📚ইসলামের বাস্তব কাহিনী ✍🏻আবুন-নুর মুহাম্মদ বশীর
কাহিনী নং- ১৪
সাপের ডিম—
বিশিষ্ট সাহাবী হযরত হাবীব বিন ফদীক (রাদিআল্লাহু আনহু) কোন এক জায়গায় যাচ্ছিলেন। ঘটনাক্রমে উনার পা একটি বিষাক্ত সাপের ডিমের উপর পড়েছিল। এতে ডিমটি ফেটে যায় এবং এর বিষ ক্রিয়ায় হযরত হাবীব বিন ফদীক (রাদিআল্লাহু আনহু) এর চোখ একেবারে ঘোলা হয়ে যায় এবং দৃষ্টি শক্তি লোপ পায়। এ অবস্থা দেখে ওনার পিতা খুবই হতাশ হয়ে পড়লো এবং ওনাকে নিয়ে হুযুর (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) এর খেদমতে হাজির হলেন। হুযুর (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) সমস্ত ঘটনা শুনে ওনার চোখে থুথু দিলেন। সঙ্গে সঙ্গে ওনার চোখ পরিষ্কার হয়ে গেল এবং দৃষ্টি শক্তি ফিরে ফেলেন। ঘটনা বর্ণনাকারী বলেন, আমি স্বয়ং হযরত হাবীবকে দেখেছি। ঐ সময় তাঁর বয়স হয়েছিল আশি বছর এবং চোখ একেবারে ঘোলাটে হয়ে গিয়েছিল কিন্তু হযূরের থুথু মুবারকের বদৌলতে দৃষ্টি শক্তি এত প্রখর ছিল যে সুঁই এ সূতা গাঁথিতে পারতেন। (দালায়েলে নবুয়াত ১৬৫ পৃঃ)
সবক : হুযূরকে যারা আমাদের মত মানুষ বলে, এ কাহিনী থেকে তাদের শিক্ষা গ্রহণ করা দরকার। হুযূরের থুথু মুবারক দ্বারা অন্ধের চোখে দৃষ্টি শক্তি ফিরে আসে আর ওদের খুথুর ব্যাপারে গাড়ী ঘোড়ায় লিখে দেয়া হয় যেখানে সেখানে থুথু ফেলিওনা, এর দ্বারা রোগ বিস্তার লাভ করে। তাহলে রোগ আরোগ্য উভয়টা কিভাবে বরাবর হতে পারে?
--------------------------

Comments
Post a Comment