এখলাস (১০) আমল কবুল হওয়ার জন্য চারটি শর্ত- তাম্বীহুল গাফেলীন

এখলাস (১০) 
📚তাম্বীহুল গাফেলীন
✍🏻ফকীহ আবুল লায়ছ সমরকন্দী (রহঃ)

আমল কবুল হওয়ার জন্য চারটি শর্ত—
প্রতিটি আমল কবুল হওয়ার জন্য চারটি বিষয় অত্যন্ত জরুরী। যথা- (১) ইল্‌ম, (২) নিয়ত, (৩) ধৈর্য, (৪) এখলাস।
(১) ইল্‌ম : ইল্‌ম ব্যতিরেকে আমল বিশুদ্ধ হওয়া অত্যন্ত কঠিন, বরং অসম্ভব। আর ঐ আমলই কবুল হয়, যাহা সহীহ শুদ্ধ হয়।
(২) নিয়ত : নিয়ত ব্যতীত আমল প্রতিদান প্রাপ্তির যোগ্য হয় না, এই প্রসঙ্গে হাদীছ শরীফে বর্ণিত রহিয়াছে- “নিয়তানুপাতে আমলের প্রতিদান মিলে।”
(৩) ধৈর্য : ধৈর্য এবং স্থিরতার সাথে প্রতিটি আমল করা। অথবা আমল করিতে গিয়া যে অস্থিরতার সম্মুখীন হয়, তাহাতে সন্তুষ্ট চিত্তে ধৈর্য ধারণ করা। (উল্লেখিত শর্তের প্রথম দুইটি আমলের পূর্বে পালনীয়, আর তৃতীয়টি আমলের মধ্যে পালনীয়)
(৪) এখলাস : এখলাস ব্যতীত কোন আমল কবুল হয় না।
পরবর্তী পর্ব

Comments

Popular posts from this blog

কারামত - (আনা সাগরের পানি ছোট্ট পাত্রে চলে আসার রহস্য)

প্রকৃত সাধক তার উপযুক্ত মুরীদকেই সাজ্জাদানশীল করেন

মে’'রাজ (পর্ব- ১)