এখলাস (১৪) রিয়াকারের চারটি নাম– তাম্বীহুল গাফেলীন
এখলাস (১৪)
📚তাম্বীহুল গাফেলীন
✍🏻ফকীহ আবুল লায়ছ সমরকন্দী (রহঃ)
রিয়াকারের চারটি নাম—
কোন এক ব্যক্তি রাসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম) উনাকে জিজ্ঞাসা করিল, কিয়ামতের দিন কোন্ কর্মের কারণে মুক্তি মিলিবে? হুযুর (সল্লল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম) উত্তর দিলেন : আল্লাহর সাথে ধোকাবাজি করিও না।
সে পুনরায় আরয করিল, আল্লাহর সাথে ধোকাবাজি করার অর্থ কি?
অতঃপর হুযুর (সল্লল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম) উত্তর দিলেন : “আল্লাহর নির্দেশ শুধুমাত্র তাঁহারই সন্তুষ্টির উদ্দেশ্যে পালন কর, অন্যের উদ্দ্যেশ্যে নয়।
আল্লাহ ছাড়া অন্য কাহারো উদ্দেশ্যে আমল করার নামই আল্লাহর সাথে ধোকাবাজি করা। (আরো বলিলেন) রিয়া থেকে বাঁচিয়া থাক। কেননা রিয়া তো শিরক। রিয়াকারকে কিয়ামতের দিন চারটি নামে ডাকা হইবে, যথা-(১) হে কাফির! (২) হে ফাজির (পাপী)! (৩) হে গাফের (ধোকাবাজ)! (৪) হে খাছের!
আর বলা হইবে- তোর আমল তো বিনষ্ট হইয়া গিয়াছে। তোর প্রতিদান তো বাতিল হইয়া গিয়াছে। আজ তোর উপকার আসতে পারে এমন কোন কিছু নাই। হে ধোকাবাজ ! তোর আমলের বিনিময় তাহার কাছ থেকে আদায় কর, যাহার উদ্দেশ্যে তুই আমল করিয়াছিলে। এই হাদীসের বর্ণনাকারী (সাহাবী) আল্লাহর শপথ করিয়া বলেন যে, এই কথা আমি রাসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম) এর কাছ থেকেই শুনিয়াছি।
জনৈক ব্যক্তি কতইনা সুন্দর বলিয়ছেন- “নেককাজ করা অপেক্ষা উহার হেফাজত ও সংরক্ষণ অধিকতর কঠিন
পরবর্তী পর্ব

Comments
Post a Comment