এখলাস (৩) সাতটি বিষয় অপর সাতটি বিষয় ব্যতীত অর্থহীন -তাম্বীহুল গাফেলীন
এখলাস (৩)
📚তাম্বীহুল গাফেলীন
✍🏻ফকীহ আবুল লায়ছ সমরকন্দী (রহঃ)
সাতটি বিষয় অপর সাতটি বিষয় ব্যতীত অর্থহীন —
এক বুযুর্গের উক্তি- যে ব্যক্তি সাতটি বিষয়ের উপর আমল করে আর অপর সাতটি বিষয়ের উপর আমল করেনা তাহার আমল অর্থহীন। বিষয়গুলি হইলঃ
(১) খোদাভীরুতার দাবী করে, কিন্তু পাপ কার্য থেকে বিরত থাকে না। তাহা হইলে তাহার দাবী মিথ্যা ও অর্থহীন।
(২) আল্লাহর কাছে উত্তম প্রতিদানের আশা রাখে। অথচ নেককাজ করেনা। (যদিও আল্লাহ তা'আলা নেক আমল ছাড়াও উত্তম প্রতিদান দিতে পারেন। কিন্তু তাঁহার সাধারণ নীতি হইল-উত্তম প্রতিদান নেক আমলকারীই পাইবে।)
(৩) সৎকাজ করিবার অভিলাষ তো আছে, কিন্তু পাকা পোক্তা নিয়ত নাই।
(৪) মেহনত ব্যতীত দোয়া। (অর্থাৎ যে ব্যক্তি শুধু দোয়া করিয়াই ক্ষান্ত হয়। নেককার হওয়ার জন্য মোটেই চেষ্টা করে না। সে ব্যক্তি বঞ্চিত থাকিবে।) যে ব্যক্তি চেষ্টা করে সে ব্যক্তিই তাওফীক প্রাপ্ত হয়। আল্লাহ তা'আলা বলেন- ”যাহারা আমার জন্য পরিশ্রম করে আমি অবশ্যই তাহাদিগকে স্বীয় সঠিক পথ প্রদর্শন করি।”
(৫) স্বীয় অপরাধের জন্য লজ্জিত হওয়া ব্যতীত ক্ষমা প্রার্থনা করা। (অর্থাৎ মুখে মুখে তো ক্ষমা প্রার্থনা করে কিন্তু আন্তরিক ভাবে লজ্জিত হয় না। তাহা হইলে এইরূপ ক্ষমা প্রার্থনায় লাভ কি?
(৬) আত্মসংশোধন ব্যতীত বাহ্যিক ও লোক দেখানো নেককাজ অর্থহীন।
(৭) এখলাস ব্যতীত প্রচেষ্টা। (এখলাস ব্যতীত বহু বড় বড় নেককাজ ও দ্বীনি মেহনত অৰ্থহীন হইয়া যায়।)
পরবর্তী পর্ব

Comments
Post a Comment